Battery Warranty & Replacement Policy
Last updated 02 Nov 2026
BECHAKEENA SMART PROTECTION™️
ব্যাটারি প্রটেকশন ও রিপ্লেসমেন্ট নীতিমালা
প্রটেকশন মেয়াদ: ১২ মাস
Battery Protection Price List
| ব্যাটারির মূল্য | ১ বছরের প্রটেকশন ফি |
|---|---|
| ৳৩,০০০ | ৳৭০০ |
| ৳৫,০০০ | ৳১০০০ |
১. ব্যাটারি পরীক্ষা
- ব্যাটারির Battery Health কমপক্ষে ৭০% থাকতে হবে।
- ব্যাটারি চার্জ নিচ্ছে কি না, চার্জ ধরে রাখছে কি না এবং ঠিকভাবে কাজ করছে কি না—এসব পরীক্ষা করা হবে।
- Battery Health ও Cycle Count (যদি পাওয়া যায়) QC রিপোর্টে লেখা থাকবে।
- ব্যাটারি ফুলে গেলে, ভেঙে গেলে বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক অবস্থায় এই প্রটেকশনের জন্য গ্রহণ করা হবে না।
২. কোন সমস্যায় প্রটেকশন পাওয়া যাবে
স্বাভাবিক ব্যবহারে নিচের কোনো সমস্যা হলে প্রটেকশন পাওয়া যেতে পারে:
- ব্যাটারি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিলে।
- ব্যাটারি চার্জ না নিলে।
- ব্যাটারি চার্জ ধরে রাখতে না পারলে।
- ব্যাটারির সমস্যার কারণে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে।
- স্বাভাবিক ব্যবহারে ব্যাটারি ফুলে গেলে এবং বাইরে থেকে কোনো ক্ষতির চিহ্ন না থাকলে।
৩. ব্যাটারি ব্যাকআপ
- ব্যাটারি কত ঘণ্টা চলবে, তা নির্দিষ্ট করে বলা হচ্ছে না।
- ব্যাকআপ ব্যবহারের ধরন, সফটওয়্যার, স্ক্রিনের উজ্জ্বলতা এবং ব্যাটারির বয়সের ওপর নির্ভর করে।
- সময়ের সঙ্গে ব্যাটারির ব্যাকআপ ও Battery Health কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। শুধু এ কারণে বিনামূল্যে ব্যাটারি পরিবর্তন করা হবে না।
- তবে ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হলে বা ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে পরীক্ষা করা হবে। পরীক্ষায় ব্যাটারির প্রকৃত সমস্যা পাওয়া গেলে প্রটেকশন দেওয়া হবে।
৪. মেরামত ও ব্যাটারি পরিবর্তন
- অনুমোদিত ক্লেইম হলে প্রথমে ব্যাটারি নিরাপদভাবে মেরামত করা যায় কি না, তা পরীক্ষা করা হবে।
- মেরামত করা নিরাপদ বা সম্ভব না হলে সমমানের উপযুক্ত ব্যাটারি দিয়ে পরিবর্তন করা হবে।
- ১২ মাসে সর্বোচ্চ ২টি অনুমোদিত সার্ভিস ক্লেইম গ্রহণ করা হবে।
- এই সুবিধার মধ্যে সর্বোচ্চ ১ বার সম্পূর্ণ ব্যাটারি পরিবর্তন করা হবে।
- ফুলে যাওয়া, ভাঙা বা অনিরাপদ ব্যাটারি মেরামত, সেল পরিবর্তন বা পুনর্নির্মাণ করা হবে না। এ ধরনের ব্যাটারি উপযুক্ত নতুন ব্যাটারি দিয়ে পরিবর্তন করা হবে।
৫. সার্ভিস গ্যারান্টি
ব্যাটারি মেরামত বা পরিবর্তনের পর সেই কাজের জন্য ৩০ দিনের সার্ভিস গ্যারান্টি দেওয়া হবে। মূল প্রটেকশন মেয়াদ ও প্রযোজ্য আইনগত অধিকার বহাল থাকবে।
৬. কোন সমস্যায় প্রটেকশন পাওয়া যাবে না
- পানি বা অন্য কোনো তরল পদার্থে ক্ষতি হলে।
- ভাঙা, চাপ, আঘাত বা দুর্ঘটনার কারণে ক্ষতি হলে।
- অনুমতি ছাড়া মেরামত বা পরিবর্তন করা হলে।
- ব্যাটারির Battery Health স্বাভাবিকভাবে কমে গেলে।
- শুধু ব্যাকআপ কমে গেলে, কিন্তু ব্যাটারিতে কোনো প্রকৃত সমস্যা না থাকলে।
৭. ক্লেইম যাচাই
প্রতিটি ক্লেইম Bechakeena-এর টেকনিক্যাল টিম পরীক্ষা করবে। পরীক্ষার সময় QC রিপোর্ট, সমস্যার বিবরণ, পরীক্ষার ফলাফল এবং সার্ভিসের তথ্য কোম্পানির সিস্টেমে সংরক্ষণ করা হবে।
BECHAKEENA SMART PROTECTION™️
Smart Protection, Greater Confidence.