Skip to content
Bechakeena

Bechakeena Smart Protection

Warranty Terms & Conditions

Each covered component has its own policy. Pick one to read what is covered and how a claim works.

RAM Warranty & Replacement Policy

Last updated 03 Nov 2026

BECHAKEENA SMART PROTECTION

র‍্যাম ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট নীতিমালা

ওয়ারেন্টির মেয়াদ: ক্রয়ের তারিখ থেকে ১ বছর (১২ মাস)

RAM Protection Price List

RAM Type১ বছরের প্রটেকশন ফি
DDR4 8GB৳৩০০
DDR4 16GB৳৫০০
DDR5 8GB৳৫০০
DDR5 16GB৳১,০০০

ওয়ারেন্টির শর্তাবলি

১. বিনামূল্যে RAM রিপ্লেসমেন্ট

ওয়ারেন্টি চলাকালীন স্বাভাবিক ব্যবহারে RAM নষ্ট হলে সর্বোচ্চ ১ বার বিনামূল্যে রিপ্লেসমেন্ট দেওয়া হবে।

২. সমমানের RAM প্রদান

নষ্ট RAM-এর পরিবর্তে একই ক্যাপাসিটি ও DDR টাইপের সমমানের পরীক্ষিত RAM দেওয়া হবে। নতুন RAM দেওয়া বাধ্যতামূলক নয়।

৩. রিপ্লেসমেন্টের পর গ্যারান্টি

একবার RAM রিপ্লেসমেন্ট দেওয়ার পর নিয়মিত প্রটেকশন ক্লেইমের সুবিধা শেষ হবে। তবে পরিবর্তন করা RAM-এ ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি থাকবে।

৪. ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি

পরিবর্তন করা RAM-এ ১৫ দিনের মধ্যে স্বাভাবিক ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে বিনামূল্যে পরীক্ষা করে সমস্যার সমাধান করা হবে।

৫. যেসব কারণে ওয়ারেন্টি পাওয়া যাবে না

  • পানি বা তরল পদার্থের কারণে ক্ষতি হলে।
  • পড়ে যাওয়া, ভাঙা বা আঘাতের কারণে ক্ষতি হলে।
  • অতিরিক্ত ভোল্টেজ বা বাহ্যিক বৈদ্যুতিক সমস্যায় ক্ষতি হলে।
  • সিরিয়াল নম্বর বা ওয়ারেন্টি স্টিকার ইচ্ছাকৃতভাবে নষ্ট বা পরিবর্তন করলে।

৬. ওয়ারেন্টি ক্লেইম ও যাচাই

RAM-এর সমস্যা দেখা দিলে Bechakeena-এর টেকনিক্যাল টিম পরীক্ষা করবে। সমস্যাটি ওয়ারেন্টির আওতায় থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে রিপ্লেসমেন্ট দেওয়া হবে।


বিশেষ দ্রষ্টব্য: সকল রিপ্লেসমেন্ট Bechakeena-এর টেকনিক্যাল যাচাই ও অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে। প্রতিটি রিপ্লেসমেন্টের তথ্য কোম্পানির সিস্টেমে সংরক্ষণ করা হবে।

BECHAKEENA SMART PROTECTION

Chat on WhatsApp • +971 50 140 4694