Skip to content
Bechakeena

Bechakeena Smart Protection

Warranty Terms & Conditions

Each covered component has its own policy. Pick one to read what is covered and how a claim works.

Keyboard Warranty & Replacement Policy

Last updated 02 Nov 2026

BECHAKEENA SMART PROTECTION™️

কিবোর্ড প্রটেকশন ও রিপ্লেসমেন্ট নীতিমালা

প্রটেকশন মেয়াদ: ১২ মাস (শর্তসাপেক্ষে)

Keyboard Protection Price List

কিবোর্ডের মূল্য১ বছরের প্রটেকশন ফি
৳১,৫০০৳৩০০
৳২,৫০০৳৪০০
৳৪,০০০৳৬০০

১. প্রাথমিক কিবোর্ড পরীক্ষা (QC)

  • প্রটেকশন চালুর আগে কিবোর্ডের সব Key ও Backlight (যদি থাকে) পরীক্ষা করা হবে।
  • কোনো সমস্যা থাকলে তা সমাধান করার পর প্রটেকশন চালু করা হবে।
  • কিবোর্ডের বর্তমান অবস্থা QC রিপোর্টে সংরক্ষণ করা হবে।

২. যেসব সমস্যায় প্রটেকশন পাওয়া যাবে

স্বাভাবিক ব্যবহারে নিচের সমস্যা হলে প্রটেকশন পাওয়া যাবে:

  • এক বা একাধিক Key কাজ না করলে।
  • Key চাপলে কাজ না করলে বা নিজে নিজে টাইপ হতে থাকলে।
  • কিবোর্ডের অভ্যন্তরীণ সার্কিট নষ্ট হলে।
  • Keyboard Backlight নষ্ট হলে, যদি সেটি প্রটেকশনের সময় সচল ছিল।

৩. কিবোর্ড রিপেয়ার ও রিপ্লেসমেন্ট নীতিমালা

  • প্রথমে কিবোর্ড রিপেয়ার করার চেষ্টা করা হবে।
  • রিপেয়ার করে সমস্যা সমাধান করা সম্ভব হলে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ২ বার বিনামূল্যে রিপেয়ার সুবিধা পাওয়া যাবে।
  • দ্বিতীয়বার সফল রিপেয়ারের পর এই প্রটেকশনের অধীনে নতুন কোনো ক্লেইম গ্রহণ করা হবে না।
  • রিপেয়ার করা সম্ভব না হলে সর্বোচ্চ ১ বার সম্পূর্ণ কিবোর্ড রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
  • কিবোর্ড রিপ্লেসমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মূল প্রটেকশনের অতিরিক্ত ক্লেইম সুবিধা শেষ হবে।
  • রিপ্লেসমেন্টের পর শুধু ১৫ দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকবে।
  • রিপ্লেসমেন্ট কিবোর্ড নতুন অথবা ভালো মানের পরীক্ষিত Used/Refurbished হতে পারে।
  • পরিবর্তিত কিবোর্ডের Layout, Function ও Backlight মূল কিবোর্ডের সমমানের হতে হবে। বিকল্প প্রয়োজন হলে গ্রাহকের সম্মতি নেওয়া হবে।

৪. যেসব সমস্যায় প্রটেকশন পাওয়া যাবে না

  • পানি, চা, কফি বা অন্য কোনো তরল পড়ে নষ্ট হলে।
  • আঘাত, অতিরিক্ত চাপ বা দুর্ঘটনায় ক্ষতি হলে।
  • Keycap ভেঙে গেলে, খুলে গেলে বা হারিয়ে গেলে।
  • কিবোর্ডের অক্ষর বা রং মুছে গেলে।
  • অনুমতি ছাড়া মেরামত বা পরিবর্তনের কারণে ক্ষতি হলে।
  • সফটওয়্যারজনিত সমস্যা হলে, যেখানে কিবোর্ডের হার্ডওয়্যার ঠিক আছে।

৫. ওয়ারেন্টির মেয়াদ ও শেষ হওয়ার নিয়ম

  • প্রটেকশন চালুর তারিখ থেকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত সুবিধা কার্যকর থাকবে।
  • এই সময়ের মধ্যে ২ বার সফল রিপেয়ার সম্পন্ন হলে অতিরিক্ত ক্লেইম সুবিধা শেষ হবে।
  • ১ বার সম্পূর্ণ কিবোর্ড রিপ্লেসমেন্ট দেওয়া হলে মূল প্রটেকশনের অতিরিক্ত ক্লেইম সুবিধা শেষ হবে।
  • রিপ্লেসমেন্টের তারিখ থেকে ১৫ দিন পর্যন্ত পরিবর্তিত কিবোর্ডের কার্যগত ত্রুটির জন্য সার্ভিস ওয়ারেন্টি থাকবে।
  • ১২ মাস পূর্ণ হলে অব্যবহৃত ক্লেইম সুবিধাও শেষ হবে।
  • গ্রাহকের প্রযোজ্য আইনগত অধিকার বহাল থাকবে।

৬. ক্লেইম যাচাই ও অনুমোদন

  • প্রতিটি ক্লেইম Bechakeena-এর টেকনিক্যাল টিম পরীক্ষা করবে।
  • সমস্যা প্রটেকশনের আওতায় থাকলে রিপেয়ার বা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা হবে।
  • সকল ক্লেইম, রিপেয়ার ও রিপ্লেসমেন্টের তথ্য কোম্পানির সিস্টেমে সংরক্ষণ করা হবে।

BECHAKEENA SMART PROTECTION™️
Smart Protection, Greater Confidence.

Chat on WhatsApp • +971 50 140 4694