Skip to content
Bechakeena

Bechakeena Smart Protection

Warranty Terms & Conditions

Each covered component has its own policy. Pick one to read what is covered and how a claim works.

Motherboard Warranty Policy

Last updated 03 Nov 2026

BECHAKEENA SMART PROTECTION

মাদারবোর্ড ওয়ারেন্টি নীতিমালা

ওয়ারেন্টির মেয়াদ: ক্রয়ের তারিখ থেকে ১ বছর (১২ মাস)

১. বিনামূল্যে মাদারবোর্ড রিপেয়ার

ওয়ারেন্টি চলাকালীন স্বাভাবিক ব্যবহারে মাদারবোর্ডে সমস্যা হলে সর্বোচ্চ ২ বার বিনামূল্যে রিপেয়ার করার সুযোগ থাকবে।

২. দ্বিতীয়বার সমস্যা হলে

প্রথমবার রিপেয়ার করার পর আবার সমস্যা হলে, ওয়ারেন্টির মেয়াদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ও শেষবার বিনামূল্যে রিপেয়ার করা হবে।

৩. মাদারবোর্ড রিপ্লেসমেন্ট

মাদারবোর্ড রিপেয়ার করা সম্ভব না হলে সর্বোচ্চ ১ বার সমমানের পরীক্ষিত ব্যবহৃত মাদারবোর্ড দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। এটি নতুন মাদারবোর্ড হওয়া বাধ্যতামূলক নয়।

৪. রিপ্লেসমেন্টের পর ওয়ারেন্টি

একবার মাদারবোর্ড পরিবর্তন করে দেওয়ার পর আর কোনো নতুন রিপেয়ার বা রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে না। তবে পরিবর্তন করা মাদারবোর্ডে ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি থাকবে।

৫. ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি

পরিবর্তন করা মাদারবোর্ডে ১৫ দিনের মধ্যে স্বাভাবিক ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে বিনামূল্যে পরীক্ষা করে সমস্যার সমাধান করা হবে। তবে পানি, আঘাত বা ব্যবহারকারীর কারণে ক্ষতি হলে এই সুবিধা পাওয়া যাবে না।

৬. রিপেয়ার সুবিধা শেষ হওয়া

এক বছরের মধ্যে সর্বোচ্চ ২ বার সফলভাবে রিপেয়ার করে দেওয়ার পর মাদারবোর্ডের বিনামূল্যে সার্ভিস সুবিধা শেষ হবে। এরপর আর কোনো ফ্রি রিপেয়ার বা রিপ্লেসমেন্ট দাবি করা যাবে না।

৭. যেসব কারণে ওয়ারেন্টি পাওয়া যাবে না

  • পানি বা অন্য কোনো তরল পদার্থ ঢুকে ক্ষতি হলে।
  • ল্যাপটপ পড়ে গেলে, ভেঙে গেলে বা আঘাতের কারণে ক্ষতি হলে।
  • Bechakeena-এর অনুমতি ছাড়া অন্য কোথাও মাদারবোর্ড রিপেয়ার বা পরিবর্তন করলে
  • সিরিয়াল নম্বর, ওয়ারেন্টি স্টিকার বা শনাক্তকরণ চিহ্ন ইচ্ছাকৃতভাবে পরিবর্তন বা নষ্ট করলে।

৮. ওয়ারেন্টি ক্লেইম ও যাচাই

ওয়ারেন্টি সুবিধা পাওয়ার জন্য প্রথমে Bechakeena-এর টেকনিক্যাল টিম মাদারবোর্ড পরীক্ষা করবে। সমস্যাটি ওয়ারেন্টির আওতায় থাকলে নিয়ম অনুযায়ী বিনামূল্যে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট করা হবে।


বিশেষ দ্রষ্টব্য: মাদারবোর্ড রিপেয়ার বা রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত টেকনিক্যাল পরীক্ষার ভিত্তিতে নেওয়া হবে। প্রতিটি সফল রিপেয়ার ও রিপ্লেসমেন্টের তথ্য Bechakeena-এর সিস্টেমে সংরক্ষণ করা হবে।

BECHAKEENA SMART PROTECTION

Chat on WhatsApp • +971 50 140 4694