SSD NVMe Warranty & Replacement Policy
Last updated 03 Nov 2026
BECHAKEENA SMART PROTECTION
SSD ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট নীতিমালা
ওয়ারেন্টির মেয়াদ: ক্রয়ের তারিখ থেকে ১ বছর (১২ মাস)
SSD Protection Price List
| SSD Type | ১ বছরের প্রটেকশন ফি |
|---|---|
| NVMe SSD 256GB | ৳৩০০ |
| NVMe SSD 512GB | ৳৫০০ |
ওয়ারেন্টির শর্তাবলি
১. বিনামূল্যে SSD রিপ্লেসমেন্ট
ওয়ারেন্টি চলাকালীন স্বাভাবিক ব্যবহারে SSD নষ্ট হলে সর্বোচ্চ ১ বার বিনামূল্যে রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
২. সমমানের SSD প্রদান
নষ্ট SSD-এর পরিবর্তে একই ক্যাপাসিটি ও উপযুক্ত ইন্টারফেসের সমমানের পরীক্ষিত SSD দেওয়া হবে। নতুন SSD দেওয়া বাধ্যতামূলক নয়।
৩. রিপ্লেসমেন্টের পর গ্যারান্টি
একবার SSD রিপ্লেসমেন্ট দেওয়ার পর নিয়মিত প্রটেকশন ক্লেইমের সুবিধা শেষ হবে। তবে পরিবর্তন করা SSD-তে ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি থাকবে।
৪. ১৫ দিনের সার্ভিস গ্যারান্টি
পরিবর্তন করা SSD-তে ১৫ দিনের মধ্যে স্বাভাবিক ব্যবহারে কোনো কার্যগত সমস্যা দেখা দিলে বিনামূল্যে পরীক্ষা করে সমস্যার সমাধান করা হবে।
৫. যেসব কারণে ওয়ারেন্টি পাওয়া যাবে না
- পানি বা তরল পদার্থের কারণে ক্ষতি হলে।
- পড়ে যাওয়া, ভাঙা বা আঘাতের কারণে ক্ষতি হলে।
- সিরিয়াল নম্বর বা ওয়ারেন্টি স্টিকার ইচ্ছাকৃতভাবে নষ্ট বা পরিবর্তন করলে।
- স্বাভাবিক ব্যবহারে SSD-এর পারফরম্যান্স বা Health Percentage কমে গেলে, কিন্তু SSD সচল থাকলে।
৬. ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধার
SSD নষ্ট হলে সংরক্ষিত ডেটা হারিয়ে যেতে পারে। ডেটা রিকভারি, ডেটা ব্যাকআপ এবং হারিয়ে যাওয়া ডেটার দায়িত্ব এই প্রটেকশনের আওতায় থাকবে না। গ্রাহককে নিয়মিত গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখতে হবে।
৭. ওয়ারেন্টি ক্লেইম ও যাচাই
SSD-তে সমস্যা দেখা দিলে Bechakeena-এর টেকনিক্যাল টিম পরীক্ষা করবে। সমস্যাটি ওয়ারেন্টির আওতায় থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: সকল রিপ্লেসমেন্ট Bechakeena-এর টেকনিক্যাল যাচাই ও অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে। প্রতিটি রিপ্লেসমেন্টের তথ্য কোম্পানির সিস্টেমে সংরক্ষণ করা হবে।
BECHAKEENA SMART PROTECTION